মুম্বই, ২ নভেম্বর: ‘আই অ্যাম দ্যা লাস্ট অফ দ্যা স্টারস’ একটি শোতে গিয়ে এমনই একটা কথা বলেছিলেন শাহরুখ খান। আজ শাহরুখ খানের ‘৬১’ তম জন্মদিন। ষাটোর্ধ্ব বলিউডের বাদশা এখনো তার ভক্তদের মনে কতটা প্রভাব বিস্তার করে রয়েছে তার প্রমাণ মেলে এই দিনটাতে। প্রতি বছরের মত এবারও তার বাড়ি মন্নতের সামনে ছিল হাজার হাজার ভক্তের ভীড়। যদিও বাড়ির সংস্কার চলায় মন্নতে থাকছেন না কিং খান। তবে ভক্তদের জন্য ধন্যবাদ বার্তা পাঠাতে ভোলেন নি।
এই বছরের জন্মদিনের গুরুত্ব অন্যরকম শাহরুখের কাছে। কারণ, প্রায় তিন বছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন তাঁর বহুল প্রতিক্ষিত ‘কিং’ সিনেমার মাধ্যমে। আর তাই কিংএর গানের প্রচারের জন্য নিজের জন্মদিনের রাতটাই বেছে নিলেন শাহরুখ। মাঝরাতেই নতুন সিনেমার প্রথম গান রিলিজ করে ভক্তদের চমকে দিলেন তিনি। এরই অপেক্ষায় ছিলেন শাহরুখ ভক্তরা।
‘কিং’ সিনেমার প্রথম গান ‘তু মিল যায়ে’। গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং মধুবন্তি বাগচী, র্যাপ গেয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। এর পাশাপাশি গানটি কম্পোজ করেছেন শচিন-জিগার। গানটির মধ্যে শাহরুখ এবং দীপিকার রোম্যান্সের সঙ্গে অ্যাকশনের মিশেল রয়েছে। শাহরুখ দীপিকার রসায়ন সঙ্গে অরিজিৎ সিংয়ের গলা গানটিকে অন্য মাত্রা দিয়েছে। ‘কিং’ সিনেমাটি রিলিজ করবে আগামী ২৪ ডিসেম্বর। সম্প্রতি ব্যস্ততার কারণে ‘কিং’ সিনেমা থেকে বেরিয়ে যান অনিরুধ। সেই নিয়েও দুঃখ প্রকাশ করেন অনুরাগীরা। কিন্তু শাহরুখ খানের জন্মদিনে কিং সিনেমার গান বেজায় খুশি শাহরুখ অনুরাগীরা।



