এবার ভৌতিক ছবিতে আর মাধবন
  • ২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ভৌতিক ঘরানা নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকের। ফের সেই ঘরানার একটি ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা আর মাধবন। এ ছবির জন্য পরিচালক বিশাল ফুরিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, ইতিমধ্যে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। ২০২৭ সাল থেকে শ্যুটিং শুরু হতে পারে। এর আগে ‘১৩বি’, ‘শয়তান’ নামে দু’টি হরর ছবিতে  কাজ করেছিলেন মাধবন। সূত্রের খবর, এই ছবিটি তৈরি হচ্ছে তরুণ প্রজন্মকে মাথায় রেখে। নির্মাতাদের দাবি, এমন ভূতের দৃশ্য এর আগে কখনো ভারতীয় সিনেমায় দেখা যায়নি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পেতে পারে প্রেক্ষাগৃহে। 

Advertisement