• রবিবারও সুষ্ঠু নির্বাচনের সাক্ষী থাকল টলিপাড়া। এদিন মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় পুরো প্রক্রিয়া পরিদর্শন করেন। সমস্ত ইউনিয়নের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মেকআপ গিল্ডের প্রেসিডেন্ট হলেন সোমনাথ কুণ্ডু। কস্টিউম, প্রোডাকশন ম্যানেজারের ক্ষেত্রে পুরনো কমিটিই থাকল। হেয়ার স্টাইলিস্ট গিল্ডের নির্বাচন ফের হবে। ফেডারেশন সভাপতি কে হচ্ছেন, তাও পরে জানা যাবে।
Advertisement



