প্রকাশ্যে চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
  • ২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• রাজনৈতিক পালাবদলের বছরে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের লোগোতেও বদল। রবিবার নন্দনে এক বৈঠকে প্রকাশ্যে এল সেই নতুন লোগো। ডিজাইন করেছেন পরিচালক সন্দীপ রায়। আগের লোগোর নীল রং আর নেই। এবার প্রাধান্য পেয়েছে গেরুয়া। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী নতুন লোগো উন্মোচন করেন। ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, হরনাথ চক্রবর্তী সহ আরও অনেকে। কিফ শুরু হচ্ছে আগামী ১৭ ডিসেম্বর। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। ভিক্টোরিয়ায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হবে এ বছরের ফিল্ম ফেস্টিভ্যাল। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রজনীকান্ত, প্রভাস, সঞ্জয় দত্ত, কঙ্গনা রানাওয়াত, পরেশ রাওয়াল, অনুপম খের সহ আরও অনেকে। একজন হলিউড তারকারও উপস্থিত থাকার কথা। তবে তাঁর নাম এখনও ঘোষণা করেননি উদ্যোক্তারা।

Advertisement