নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় প্রধান বিচারপতি সূর্য কান্তকে নিয়ে পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। ঘটনায় কেরল প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) বিরুদ্ধে অবমাননার অভিযোগে মামলা হয়েছে। এবার সংশ্লিষ্ট বিষয়ে পিটিশন দায়ের করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ওয়েবসাইট অনুযায়ী, ১৩ অক্টোবর মামলাটি দায়ের করেন বিনীত জিন্দাল নামে এক আইনজীবী। ৩০ অক্টোবর সেটিকে রিট পিটিশন হিসাবে নথিভুক্ত করা হয়। প্রসঙ্গত, বিরোধীদের আন্দোলনের মাঝে দিল্লিতে বিক্ষোভ ও বিধিনিষেধ জারি নিয়ে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। বলেছিলেন, ‘এটি আইন-শৃঙ্খলার বিষয়। আমার এক্তিয়ারভুক্ত নয়।’ তাঁর সেই মন্তব্যের জবাবে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে কেরল কংগ্রেস। সেখানে প্রধান বিচারপতির ইস্তফার দাবি জানানো হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক শুরু হয়। সমালোচনার মুখে পড়ে পোস্টটি মুছে ফেলে হাত শিবির। বিবৃতি দিয়ে কেপিসিসি সভাপতি সানি জোসেফ জানান, বিতর্কিত পোস্ট করা ব্যক্তিকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।



