দেশের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহ। প্রতিদিন ১২ থেকে ১৫ লক্ষ যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করে। দৈনিক ৯১৫টি লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে চলাচল করে। এই বিপুল সংখ্যক যাত্রীর ট্রেনে ওঠা-নামা সহজ করতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে রেল। শিয়ালদহ স্টেশনে মোট ২১টি প্ল্যাটফর্ম রয়েছে। ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম মেইন শাখার ট্রেনের জন্য পৃথকীকরণ করা হয়েছে। অর্থাৎ কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত এবং বারাকপুরগামী ট্রেনগুলি এই পাঁচটি প্ল্যাটফর্ম দিয়েই চলাচল করবে। সিসিআর সেকশন অর্থাৎ ডানকুনি ও বারুইপাড়া লাইনের জন্য ৫ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্ম নির্দিষ্ট করা হয়েছে। ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্মে আসা-যাওয়া করবে সেন্ট্রাল সেকশন অর্থাৎ বনগাঁ, বারাসত, হাবড়া, দত্তপুকুর, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট এবং মধ্যমগ্রাম লাইনের ট্রেন। এছাড়া, দূরপাল্লার ট্রেনগুলি যাত্রা শুরু ও শেষ করবে ৯ এবং ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম সাউথ সেকশনের ট্রেনের জন্য নির্দিষ্ট করা হয়েছে। নয়া এই ব্যবস্থায় কতটা সুবিধা হয়েছে যাত্রীদের? কী বলছেন যাত্রীরা?



