Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

হারানো রান্নার গল্প

মোটামুটি ১৯ শতক নাগাদ লিথুয়ানিয়ায় বাল্টিক ও ইহুদি রান্নার মেলবন্ধন ঘটে। সেই থেকে তৈরি হয় নানা নতুনত্বে ভরা খাবার।

হারানো রান্নার গল্প
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রান্না সংক্রান্ত কথা আর রেসিপি নিয়ে চলছে হারানো রান্নার গল্প। এই বিভাগে একটি পদ নিয়ে গল্প শোনান রন্ধনবিশেষজ্ঞ ও গবেষক শুভজিৎ ভট্টাচার্য, সঙ্গে থাকে সেই রান্নার রেসিপি।

Advertisement

 

মোটামুটি ১৯ শতক নাগাদ লিথুয়ানিয়ায় বাল্টিক ও ইহুদি রান্নার মেলবন্ধন ঘটে। সেই থেকে তৈরি হয় নানা নতুনত্বে ভরা খাবার। তারই অন্যতম হল লিথুয়ানিয়ান পট্যাটো পুডিং। মূলত শ্রমিক শ্রেণির জন্য ভরপেট খাবার হিসেবেই এই পদটি তৈরি হয়েছিল। এমন এক পদ যেখানে স্টার্চ (আলু), প্রোটিন (বেকন) দুই-ই থাকবে। ফলে হোলমিল বা স্বয়ংসম্পূর্ণ খাবার হিসেবেও তা খাওয়া যাবে। ১৮০০ সাল থেকেই লিথুয়ানিয়ায় আলুর চাষ প্রবলভাবে শুরু হয়। সেখানকার লোকজন তা দিয়ে নুডলস, আটা ইত্যাদিও উৎপাদন করতে শুরু করেন। তারপর আলু দিয়ে নতুন ধরনের খাবার কী হতে পারে সেই নিয়ে ভাবনা চিন্তা শুরু করলেন বাড়ির গিন্নিরা। আর সেই থেকেই আলুর সঙ্গে বেকন ও পেঁয়াজ মিশিয়ে স্বাদে নতুনত্ব আনা হল। একইসঙ্গে খাবারটি পুষ্টিকরও হয়ে উঠল এবং তৈরি হল একেবারেই অভিনব একটি পদ। আগেই বললাম এই পদটি হোলমিল। ফলে এক পদেই রান্না সেরে ফেলতে পারতেন বাড়ির গৃহিণীরা। তবে এমন সুস্বাদু পদটি কিন্তু প্রায় হারিয়েই যেতে বসেছিল। বিশ্বায়নের হাত ধরে তা সুদূর লিথুয়ানিয়া থেকে পাড়ি জমিয়ে ভারতীয় হেঁশেল পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন কন্টিনেন্টাল রান্নার তালিকায় এই পদটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।   

লিথুয়ানিয়ান পট্যাটো পুডিং

 

উপকরণ: গ্রেট করা আলু ৭০০ গ্রাম, বেকন স্লাইস ৪০০ গ্রাম, গোলমরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, নুন স্বাদ মতো, চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ, ২টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া, পার্সলে কুচি ১ টেবিল চামচ, ডিম ২টো, মাখন ৫০ গ্রাম, ফ্রেশ ক্রিম ২০০ মিলি, কোরানো চেডার চিজ ১০০ গ্রাম।

প্রণালী: বেকনের স্লাইসগুলো একটার উপর একটা রাখুন। তারপর তা ছুরির সাহায্যে কুচিয়ে নিন। এবার একটা ননস্টিক প্যান গরম করে নিন। তারপর আঁচ কমিয়ে কুচিয়ে নেওয়া বেকন দিয়ে ভাজতে থাকুন। বেকনের চর্বি গলতে থাকবে এবং তা সেই তে঩লেই ভাজা হয়ে যাবে। এবার বেকন আঁচ থেকে নামিয়ে আলাদা করে রাখুন। এরপর ওই প্যানেই মাখন গলিয়ে নিন। ইতিমধ্যে বেকনের সঙ্গে গ্রেট করে রাখা আলু মেশান। তারপর ডিম ভেঙে তাতে দিন। এরপর নুন, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, ফ্রেশ ক্রিম, কোরানো চিজ ও গলানো মাখন তার সঙ্গে দিয়ে মেখে নিন। খুব ভালো করে মাখবেন। ইতিমধ্যে ওটিজি ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১৫ মিনিট প্রিহিট করে নিন। একটা বেকিং ট্রেতে মাখন মাখিয়ে তা গ্রিজ করে নিন। তারপর তাতে বেকনের মেখে রাখা মিশ্রণটি সমান ভাবে ঢেলে দিন। এবং তা প্রিহিট করা ওটিজিতে ১ ঘণ্টা ১০ মিনিট ২২০ ডিগ্রি সেন্টিগ্রেডে বেক হতে দিন। ইতিমধ্যে সার্ভি স্যস বানিয়ে নিন। তার জন্য বাকি ফ্রেশ ক্রিম, পার্সলে কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো একটা বাটিতে নিয়ে ফেটিয়ে নিন। আভেন থেকে পট্যাটো পুডিং বার করে তা থেকে কিউব কেটে নিন ও এই সার্ভিং স্যস সহ পরিবেশন করুন।     

Advertisement
সম্পর্কিত সংবাদ