নিজেকে কোন কারণে লক্ষ্মী মেয়ে বলেন? লিখছেন অভিনেত্রী মনামী ঘোষ।
নিজেকে কোন কারণে লক্ষ্মী মেয়ে বলেন? লিখছেন অভিনেত্রী মনামী ঘোষ।
পূর্বাশা দাস: বরাবরই আমি লক্ষ্মী মেয়ে। আমি ভালো শ্রোতা। সবার কথা মন দিয়ে শুনি। গুরুজনেরা বা শুভাকাঙ্ক্ষীরা কোনও পরামর্শ দিলে সেটা অবশ্যই শুনি। কিন্তু, কোনটা ভালো পরামর্শ এবং কোনটা খারাপ পরামর্শ সেটাও আমি খুব ভালোভাবে বুঝি। আমার উপর কোনও কিছু চাপিয়ে দেওয়া যায় না। সবটা শুনে আমি আমার বিচার বিবেচনা, যুক্তি-বুদ্ধি দিয়ে বুঝে তারপর সিদ্ধান্ত নিই। এ ক্ষেত্রে আমি লক্ষ্মী মেয়ের পাশাপাশি দুষ্টুও বটে। ঘরকন্নার কাজে যদিও আমি খুব একটা পারদর্শী নই। তবে আমাকে কেউ ঘর গুছিয়ে দিতে বললে আমি সেটা গুছিয়ে রাখতে পারব। কিন্তু, প্রতিদিন একই কাজ করতে পারব না। আমি দু-এক দিন হয়তো স্পেশাল রান্না করে খাওয়াতে পারব। কিন্তু সেটা নিয়মিত আমার দ্বারা হবে না। সেক্ষেত্রে আমি দারুণ দারুণ খাবার অর্ডার করে দিতে পারব! এইরকম ‘লক্ষ্মী’ ‘অলক্ষ্মী’র মিশেলেই আমি। বাড়িতে প্রতিবারই লক্ষ্মীপুজো হয়। এ বছরও লক্ষ্মীপুজোর আয়োজন করেছি। আমার কাছে লক্ষ্মীমন্ত মেয়ের সংজ্ঞা মানে যে সবটা সুন্দর করে ব্যালেন্স করতে পারে। ঘরে বাইরে সমান তালে কাজ করে যে মেয়ে। শত সমস্যাতেও মাথা ঠান্ডা রেখে সমাধান করতে পারে। যার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়। এমন অনেক লক্ষ্মীরা কিন্তু ছড়িয়ে আছেন আমাদের চারপাশে। খুব নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা করি। অভিনয়ের পাশাপাশি সদ্য আমার মিউজিক ভিডিয়ো লঞ্চ করেছি। তাই কাজের ক্ষেত্রেও লক্ষ্মীলাভের হিসেব অবশ্যই রাখতে হয়। তবে মিউজিক ভিডিয়ো থেকে আমার খুব একটা যে লক্ষ্মীলাভ হয়, এমনটা নয়। সর্বোপরি সবসময় যে লক্ষ্মীলাভের আশায় আমি কাজ করি এমনটাও নয়। মনের খিদে মেটানোর জন্য ‘আইলো উমা বাড়িতে’ বা ‘কল্কি’র মতো মিউজিক ভিডিয়ো উপহার দিয়েছি। আমার বিশ্বাস দর্শকের ভালোবাসা এবং মা লক্ষ্মীর কৃপা থাকলে লক্ষ্মীলাভ হবেই।