Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

আমিরের পরিবর্তন

চিত্রনাট্যের প্রয়োজনে নিজেকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা একাধিকবার করেছেন আমির খান। তিনি বিশ্বাস করেন, যে কোনো চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে কঠোর পরিশ্রম দরকার।

আমিরের পরিবর্তন
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চিত্রনাট্যের প্রয়োজনে নিজেকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা একাধিকবার করেছেন আমির খান। তিনি বিশ্বাস করেন, যে কোনো চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে কঠোর পরিশ্রম দরকার। আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘লালকারা’ ছবির জন্য তেমনই পরিশ্রম করতে চান আমির। নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে চলেছেন অভিনেতা। ‘লাগান’ ছবির জন্য তাঁদের জুটি আজও চর্চিত। সেই ছবির বক্স অফিস সাফল্য ও সব মহলের প্রশংসার পর ফের আশুতোষের সঙ্গে জুটি বাঁধছেন আমির। সেই ছবির জন্য নাকি অনেকখানি ওজন ঝরাবেন নায়ক। শোনা যাচ্ছে, এই ছবিতে ২৫ বছর বয়সি এক খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সে কারণেই নিজের লুকে বড়োসড়ো পরিবর্তন করতে চলেছেন অভিনেতা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে মুক্তি পাবে ছবিটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ