প্রযোজনা সংস্থা খুলছেন তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। বর্তমানে ইন্ডাস্ট্রির প্রায় সকল অভিনেতা ও অভিনেত্রীদের নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। এবার সেই পথেই হাঁটছেন সিদ্ধার্থ ও কিয়ারা। যৌথভাবে প্রোডাকশন হাউজ খোলার সিদ্ধান্ত তাঁদের। ইতিমধ্যে তা নিয়ে কথাবার্তাও শুরু করেছেন দম্পতি। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন তাঁরা। প্রযোজক হিসাবে কী কী দায়িত্ব সামলাতে হয়, তা জানেন যুগল। তাই তাড়াহুড়ো না করে ধীরেসুস্থে কাজ করার পক্ষপাতী তাঁরা। প্রযোজনা সংস্থায় নতুন পরিচালকদের সুযোগ দিতে চাইছেন সিদ্ধার্থ-কিয়ারা। এদিকে, কিয়ারা অভিনীত ‘টক্সিক’ মুক্তির অপেক্ষায়। পাশাপাশি সিদ্ধার্থের ‘ভিভান’ও মুক্তি পাবে শীঘ্রই।



