Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

উঠল নির্বাসন, বিতর্কিত সঞ্জয়ই কুস্তির দায়িত্বে!

উঠল নির্বাসন, বিতর্কিত সঞ্জয়ই কুস্তির দায়িত্বে!
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতীয় কুস্তি সংস্থার উপর থেকে নির্বাসন তুলে নিল ক্রীড়ামন্ত্রক। পাশাপাশি জানানো হয়েছে সংস্থার দায়িত্ব থাকছে সঞ্জয় সিংয়ের হাতে। উল্লেখ্য, প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সঞ্জয়। অনুমান করাই যায়, সরকারিভাবে পদে না থাকলেও ছড়ি ঘোরাবেন যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণই। সিদ্ধান্ত জানাজানি হওয়ার পরেই ক্ষোভ তৈরি হয়েছে কুস্তিগির মহলে। 

Advertisement

বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি। তাঁর বিরুদ্ধেই যৌন হেনস্থার চাঞ্চল্যকর অভিযোগ তোলেন বজরং পুনিয়া, সাক্ষী মলিক, ভিনেশ ফোগটের মতো অ্যাথলিটরা। চাপে পড়ে ব্রিজভূষণকে সরানোর পর দায়িত্ব তুলে দেওয়া হয় সঞ্জয় সিংয়ের হাতে। যদিও তা নিয়েও তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন কুস্তিগিররা। এরইমধ্যে গত ২৪ ডিসেম্বর কুস্তি সংস্থাকে সাময়িক নির্বাসন দেয় ক্রীড়ামন্ত্রক। মঙ্গলবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। এপ্রসঙ্গে সঞ্জয় সিংয়ের মন্তব্য, ‘এমন সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানাতে চাই। দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে কুস্তি সংস্থা।’ সূত্রের খবর, কুস্তি সংস্থার নির্বাচিত আধিকারিক ছাড়া অন্য কেউ মাথা গলাতে পারবেন না। এখানেই আসল টুইস্ট। মনে করা হচ্ছে, সঞ্জয়কে  সাজিয়ে সেই ব্রিজভূষণই ফের কলকাঠি নাড়বেন। এদিকে, আগামী ২৫ মার্চ জর্ডনের আম্মানে শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। প্রস্তুতির জন্য বেশি সময় নেই। নির্বাসনমুক্তির পর এই টুর্নামেন্টে ভারতীয় কুস্তিগিরদের বড় পরীক্ষা।

Advertisement
সম্পর্কিত সংবাদ