Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

শিল্ড ফাইনাল শুরু সন্ধ্যা সওয়া ছ’টায়

ডুরান্ড ফাইনালের মতো আইএফএ শিল্ডের শিরোপা নির্ণায়ক ম্যাচেও কলকাতা ডার্বি। মুখোমুখি মোহন বাগান-ইস্ট বেঙ্গল

শিল্ড ফাইনাল শুরু সন্ধ্যা সওয়া ছ’টায়
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড ফাইনালের মতো আইএফএ শিল্ডের শিরোপা নির্ণায়ক ম্যাচেও কলকাতা ডার্বি। মুখোমুখি মোহন বাগান-ইস্ট বেঙ্গল। রবিবার সেমি-ফাইনালে পাঞ্জাব এফসি’কে হারিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। আর সোমবার নর্থ ইস্ট ইউনাইটেডকে বশ মানিয়ে ফাইনালের টিকিট পাকা করেছে লাল-হলুদ বাহিনী। কিন্তু তখনও ঠিক ছিল না, সেরার লড়াই কখন ও কোথায় হবে। মঙ্গলবার আইএফএ জানিয়েছে, বৃহস্পতিবার যুবভারতীতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচ। এদিন টিকিট অনলাইনে ছাড়া হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১০০ টাকা। সর্বোচ্চ দাম ১২৫০ টাকা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ