Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ম্যাকলারেনকে রোখার তৃপ্তিই আলাদা: কেভিন

ইস্ট বেঙ্গল রক্ষণের স্তম্ভ কেভিন সিবলে। মশাল বাহিনীর আইএসএল জয়ের অন্যতম সৈনিক ২৭ বছর বয়সি আর্জেন্তাইন ডিফেন্ডার। এমনকী, ডার্বিতে ম্যাকলারেন, কামিংসদেরও দাঁত ফোটাতে দেননি তিনি।

ম্যাকলারেনকে রোখার তৃপ্তিই আলাদা: কেভিন
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: ইস্ট বেঙ্গল রক্ষণের স্তম্ভ কেভিন সিবলে। মশাল বাহিনীর আইএসএল জয়ের অন্যতম সৈনিক ২৭ বছর বয়সি আর্জেন্তাইন ডিফেন্ডার। এমনকী, ডার্বিতে ম্যাকলারেন, কামিংসদেরও দাঁত ফোটাতে দেননি তিনি। আগামী মরশুমে সিবলেকে ধরে রাখতে মরিয়া ইমামি ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট। এরইমধ্যে বর্তমানের নানা প্রশ্নের খোলামেলা জবাব দিলেন কেভিন।

Advertisement

প্রশ্ন: সিবলে ও আনোয়ার জুটি ইস্ট বেঙ্গলকে গোটা মরশুমে ভরসা জুগিয়েছে। আপনার বিশ্লেষণ ঠিক কী?
কেভিন: আমরা ভালো বন্ধু। সেই বোঝাপড়া খেলার মাঠেও কাজে লেগেছে। আমার মতে, এই মুহূর্তে আনোয়ারই সেরা ভারতীয় ডিফেন্ডার। দুর্গ অটুট রাখার পাশাপাশি গোল করতেও দক্ষ।
প্রশ্ন: ইস্ট বেঙ্গল অনুরাগীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন?
কেভিন: অনুরাগীদের কাছে কৃতজ্ঞ। এত ভালোবাসা অন্য কোনও ক্লাবে পাইনি। লাল-হলুদ সমর্থকদের আবেগ দেখে আমার বাড়ির লোকও অবাক।
প্রশ্ন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেতাব জিতেছে ইস্ট বেঙ্গল। আইএসএলে মশাল বাহিনীর টার্নিং পয়েন্ট কোনটা?
কেভিন: দেখুন, ভারতে আসার আগে ইস্ট বেঙ্গল নিয়ে কিছুটা রিসার্চ করি। আপনাদের ভাষায় বলা হয়, পিছিয়ে থাকা ইস্ট বেঙ্গল খোঁচা খাওয়া বাঘ। কথাটা নির্ভেজাল সত্যি। লাল-হলুদ জার্সিতে আগুন আছে। পিছিয়ে পড়েও দমে যায় না। ডুরান্ড কাপ সেমি-ফাইনালে ডায়মন্ডহারবার এফসির কাছে হারের পর প্রবল সমালোচনা শুরু হয়। ওটাই টার্নিং পয়েন্ট। আইএসএলে নিজেদের উজাড় করে দিয়েছে ফুটবলাররা। এই দল হারার আগে হারতে জানে না।
প্রশ্ন: ডার্বির কথায় আসা যাক। চলতি মরশুমে মোহন বাগান কিন্তু ৯০ মিনিটে আপনাদের হারাতে পারেনি। 
কেভিন: (হেসে) হ্যাঁ সেটা ঠিক। আইএফএ শিল্ড ফাইনালে টাই-ব্রেকারে পরাস্ত হই আমরা। মোহন বাগানের আপফ্রন্ট খুবই শক্তিশালী। জেমি ম্যাকলারেনের মতো স্ট্রাইকারকে রুখতে পারার তৃপ্তিই আলাদা। 
প্রশ্ন: ভারতীয় ফুটবল নিয়ে আপনার মূল্যায়ণ ঠিক কি?
কেভিন: এদেশে ফুটবলের আবেগ দেখে আমি বিস্মিত। প্রতিভাও অনেক। কিন্তু লিগকে পরিকল্পনামাফিক আয়োজন করা উচিত। সবাই মিলে আলোচনার মাধ্যমে অনশ্চিয়তা দূর করা দরকার।
প্রশ্ন: পরের মরশুমে ইস্ট বেঙ্গলেই থাকছেন তো?
কেভিন: এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আপাতত কিছুদিন ছুটি কাটিয়ে তারপর প্রস্তাব নিয়ে ভাবব।

Advertisement
সম্পর্কিত সংবাদ