Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নাইটদের ম্যাচের টিকিট বিক্রি শুরু

নাইটদের ম্যাচের টিকিট বিক্রি শুরু
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেল শুক্রবার। ‘বুকমাইশো’ ওয়েব সাইট থেকে টিকিট কেনা যাচ্ছে। সর্বনিম্ন টিকিটের দাম বেড়ে হয়েছে ৯০০ টাকা। এছাড়া ২০০০, ৩৫০০ টাকার টিকিটও পাওয়া যাবে অনলাইনেই। এখানেই শেষ নয়, ৫ হাজার, ৬ হাজার এবং ১০ হাজার, ১৫ হাজার টাকার মূল্যের টিকিট রয়েছে নাইট রাইডার্সের ম্যাচে। 

Advertisement

আগামী ২২ মার্চ উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স। রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে বলিউডের খ্যাতনামা শিল্পীরা পারফর্ম করবেন। একই টিকিটে ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন দর্শকরা। ফলে নাইটদের প্রথম ম্যাচে টিকিটের চাহিদা থাকবে অনেক বেশি। 
গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের নাইট রাইডার্স। নিয়ম মেনে তাই উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি প্লে-অফের একটি ম্যাচ সহ ফাইনালও হবে ইডেনে। অর্থাৎ কলকাতার ক্রিকেটপ্রেমীদের এবার ‘পোয়া বারো’।  উল্লেখ্য, গতবার শ্রেয়স আয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। কিন্তু এবার তিনি পাঞ্জাব কিংসে। তাই অজিঙ্কা রাহানের হাতে নেতৃত্বভার তুলে দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ