Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা পুরসভায় জন্ম শংসাপত্র নেওয়ার হিড়িক

এসআইআর আতঙ্কে কলকতা পুরসভায় জন্ম শংসাপত্র নেওয়ার লাইন পড়েছে! অনেকে বয়স্ক মানুষ, যাঁদের কাছে জন্ম শংসাপত্র নেই, তাঁরা কিংবা তাঁদের বাড়ির লোকেরা নতুন শংসাপত্র পেতে ভিড় জমাচ্ছেন ধর্মতলায় কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে।

কলকাতা পুরসভায়  জন্ম শংসাপত্র নেওয়ার হিড়িক
  • ১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর আতঙ্কে কলকতা পুরসভায় জন্ম শংসাপত্র নেওয়ার লাইন পড়েছে! অনেকে বয়স্ক মানুষ, যাঁদের কাছে জন্ম শংসাপত্র নেই, তাঁরা কিংবা তাঁদের বাড়ির লোকেরা নতুন শংসাপত্র পেতে ভিড় জমাচ্ছেন ধর্মতলায় কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে। স্বাভাবিকভাবেই এত শংসাপত্র একসঙ্গে ইস্যু করা বেশ কঠিন। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র ফিরহাদ হাকিম বলেন, বিজেপি আতঙ্ক তৈরি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন। একজন নাগরিকেরও অধিকার কেউ কাড়তে পারবে না। জন্ম সার্টিফিকেট নেওয়ার জন্য হিড়িক পড়েছে। ইডি, সিবিআই দিয়ে আমাদের ভয় দেখিয়েছে। এখন আম জনতাকে ভয় দেখাচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ