Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মল্লিকপুর পঞ্চায়েত ও পুলিশ ক্যাম্পের সামনে রাস্তা মরণফাঁদ, কালভার্টও ভাঙা, রোজই ঘটছে দুর্ঘটনা

বারুইপুরের মল্লিকপুর পঞ্চায়েত ও পুলিশ ক্যাম্পের সামনের রাস্তা এখন মরণফাঁদে পরিণত। ভাঙা অবস্থায় পড়ে কালভার্ট

মল্লিকপুর পঞ্চায়েত ও পুলিশ ক্যাম্পের সামনে রাস্তা মরণফাঁদ, কালভার্টও ভাঙা, রোজই ঘটছে দুর্ঘটনা
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের মল্লিকপুর পঞ্চায়েত ও পুলিশ ক্যাম্পের সামনের রাস্তা এখন মরণফাঁদে পরিণত। ভাঙা অবস্থায় পড়ে কালভার্ট। জল জমে অবস্থা শোচনীয়। অভিযোগ, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। হয় টোটো গর্তে পড়ে উল্টে যাচ্ছে। নতুবা মানুষজন পড়ে গিয়ে হাত ভাঙছে, মাথা ফাটছে। ক্ষুব্ধ এলাকার মানুষজন। অভিযোগ, বারংবার প্রশাসনকে জানানো হলেও কাজ হয়নি। এই প্রসঙ্গে মল্লিকপুর পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমান বৈদ্য বলেন, পূর্তদপ্তরকে জানানো হয়েছে, তাও কাজ হয়নি। খুবই সমস্যা হচ্ছে চলাচলে।

Advertisement

রাস্তার মাঝে একটি কালভার্ট হয়েছিল কেএমডিএর উদ্যোগে। রাস্তাটি পূর্তদপ্তরের অধীনে। কালভার্টটি ভেঙে পড়ে আছে। পাশাপাশি, রাস্তা খানাখন্দে ভরেছে। সেখানে জল জমে যাতায়াত করাই বিপজ্জনক হয়ে উঠেছে। এই রাস্তা ধরেই পঞ্চায়েত, পুলিশ ক্যাম্পে নিয়মিত লোকজন আসছেন। রাস্তা ধরেই প্রতিদিন মল্লিকপুর স্টেশনে ট্রেন ধরতে ছুটতে হয় এলাকার বাসিন্দাদের। পড়ুয়াদের স্কুলে যেতে এই রাস্তাই ভরসা। এলাকার বাসিন্দারা বলেন, রাস্তা, কালভার্ট মেরামতের ব্যাপারে প্রশাসনের কোনো নজর নেই। এক সপ্তাহে ন’টি দুর্ঘটনা ঘটেছে। গর্তে পড়ে কারো হাত, পা ভেঙেছে। গর্তে জল জমে থাকছে অনেকদিন। অবিলম্বে এই রাস্তা মেরামত করতে হবে প্রশাসনকে। এক গৃহবধূ রোজিনা বিবি বলেন, অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে যেতে গিয়ে নাকানিচোবানি খায়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ