Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

প্রোটিয়ারা হারাল স্মৃতিদের

প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ফরম্যাটে ২০০ আন্তর্জাতিক ম্যাচে খেলার রেকর্ড গড়লেন হরমনপ্রীত কাউর। অনন্য কীর্তির দিনে অবশ্য পরাজয়ের যন্ত্রণা সঙ্গী ভারতীয় ক্যাপ্টেনের।

প্রোটিয়ারা হারাল স্মৃতিদের
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ফরম্যাটে ২০০ আন্তর্জাতিক ম্যাচে খেলার রেকর্ড গড়লেন হরমনপ্রীত কাউর। অনন্য কীর্তির দিনে অবশ্য পরাজয়ের যন্ত্রণা সঙ্গী ভারতীয় ক্যাপ্টেনের। টি-২০ বিশ্বকাপে রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হারল টিম ইন্ডিয়া। মারিজানে  কাপের অপরাজিত ৮১ রানই তফাত গড়ে দিল। চলতি আসরে প্রথম দুই ম্যাচে জয়ের পরে যা জোর ধাক্কা। 

Advertisement

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হরমনপ্রীত। কিন্তু কেউই বড়ো রান পাননি। সর্বাধিক ৩১ আসে শেফালি ভার্মার ব্যাটে। দীপ্তি শর্মা (২৯), হরমনপ্রীত (২৪), স্মৃতি মান্ধানা (১৭), যস্তিকা ভাটিয়া (১৫), রিচা ঘোষ (১৫), জেমাইমা রডরিগেজদের (১২) সম্মিলিত চেষ্টায় ৭ উইকেটে ১৫৮ তোলে ভারত। জবাবে ১৯.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা (১৬১-৪)। ক্যাপ্টেন লরা উলভার্ট (২০) ও আনেরি ডেরেকসেনকে (০) ষষ্ঠ ওভারে ফিরিয়ে আশার আলো জ্বালিয়েছিলেন শ্রী চরণি (৩-২৪)। কিন্তু তাজমিন ব্রিটসকে (৪০) সঙ্গে নিয়ে মারিজানে তৃতীয় উইকেটে ৯৭ রান যোগ করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ