Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আইসিডিএস সেন্টারের বেহাল অবস্থা! নেই শিশুদের নিরাপত্তা, ক্ষোভ অভিভাবক, কর্মীদের

ময়নাগুড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডের একটি আইসিডিএস সেন্টারের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভে ফুঁসছেন অভিভাবক, শিশুদের মায়েরা ও সেন্টারের কর্মীরা।

আইসিডিএস সেন্টারের বেহাল অবস্থা! নেই শিশুদের নিরাপত্তা, ক্ষোভ অভিভাবক, কর্মীদের
  • ২৬ মে, ২০২৬ ১৫:০৬
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডের একটি আইসিডিএস সেন্টারের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভে ফুঁসছেন অভিভাবক, শিশুদের মায়েরা ও সেন্টারের কর্মীরা। অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে সেন্টারে পানীয় জলের জন্য একটি কল বসানো হলেও বর্তমানে সেখানে জল পড়ে না। ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে শিশু ও কর্মীদের।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, সেন্টারে নেই বিদ্যুতের সংযোগ। একটি ছোট ও আবদ্ধ ঘরের মধ্যেই উনুন জ্বালিয়ে রান্না করতে হয়। ঘরজুড়ে ধোঁয়া ও তীব্র গরমে শিশুদের সেখানে বসে থাকতে কষ্ট হয়। অনেক শিশুর শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিচ্ছে বলে দাবি অভিভাবকদের। পাশাপাশি সেন্টারের চারপাশে অপরিষ্কার পরিবেশ থাকায় সাপের ভয়ও রয়েছে।
অভিযোগ, এই সমস্যা নিয়ে একাধিকবার স্থানীয় তৃণমূল কাউন্সিলারকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। শুধু আশ্বাসই মিলেছে বলে দাবি এলাকাবাসীর। ক্ষুব্ধ অভিভাবকদের হুঁশিয়ারি, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে তাঁরা শিশুদের আর ওই সেন্টারে পাঠাবেন না।

Advertisement
সম্পর্কিত সংবাদ