Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

হোটেলে বাসন মাজতে হল পাক হকি দলকে!

পাকিস্তানের দুর্দশার শেষ নেই। এবার আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাক হকি দলের।

হোটেলে বাসন মাজতে হল পাক হকি দলকে!
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: পাকিস্তানের দুর্দশার শেষ নেই। এবার আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাক হকি দলের। সম্প্রতি প্রো লিগ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল তারা। কিন্তু অভিযোগ, প্রথমে হোটেল বুকিং ছিল না খেলোয়াড়দের। ফলে সিডনির রাস্তায় প্রায় ১২ ঘণ্টা ঘুরে বেড়াতে হয় তাঁদের। সময়মতো খাবারও পাননি। অধিনায়ক শাকিল আহমেদ বাট ক্ষোভ উগরে দিয়েছেন পাক হকি ফেডারেশনের বিরুদ্ধে। তাঁর কথায়, ‘সফরে গিয়ে হোটেলের বাসন মাজতে হয়েছে। কাচতে হয়েছে কাপড়ও। এমন বিড়ম্বনা ভাবাই যায় না। অথচ ফেডারেশন কর্তারা নির্বিকার।’ বাটের মন্তব্যের পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তদন্তের নির্দেশ দিয়েছেন। 

Advertisement

দুর্শশার এখানেই শেষ নয়। জানা গিয়েছে টুর্নামেন্টের মাঝপথে হোটেল বদলে ফেলা হয়। অতি সস্তার হোটেলে জোর করে থাকতে বাধ্য করা হয় গোটা দলকে। বাটের বিস্ফোরণ, ‘ফেডারেশন কর্তারা শাসিয়ে রাখছেন। মুখ খুললে সাসপেন্ড করা হতে পারে। কিন্তু আর সহ্য করা যাচ্ছে না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ