Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধায়কের বাড়ির বিদ্যুৎ সংযোগ কাটল দপ্তর

বিল বকেয়া থাকায় বিজেপি বিধায়কের বাড়ির একটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল দপ্তর

বিধায়কের বাড়ির বিদ্যুৎ সংযোগ কাটল দপ্তর
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বিল বকেয়া থাকায় বিজেপি বিধায়কের বাড়ির একটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল দপ্তর। জানা গিয়েছে, দুই লক্ষাধিক টাকা বিদ্যুতের বিল বকেয়া থাকায় মঙ্গলবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়ির বিদ্যুতের একটি লাইন কেটে দেওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই নানা গুঞ্জন শুরু হয়েছে এলাকায়। এবিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শুভজিৎ দাস বলেন, বিজেপি মতো দলের বিধায়কের পক্ষেই এধরনের কাজ সম্ভব।

Advertisement

যদিও বিষয়টি অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, আমার বাড়ির কোনও বিদ্যুতের লাইন কাটা হয়নি। আমার নামে কোনও বিলও বকেয়া নেই। ভাইয়ের নামে একটি লাইন আছে। ভূতুড়ে বিল আসায় অফিসে জানানো হয়েছিল। সেই লাইনটি কাটা হয়েছে। তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে আমার নামে মিথ্যা অভিযোগ আনছে। এবিষয়ে স্থানীয় স্টেশন ম্যানেজার বলেন, বিধায়কের ভাইয়ের বিল বকেয়া থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেই লাইনটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ