বারাকপুরে এবছর বেড়েছে জগদ্ধাত্রী পুজোর সংখ্যা, দশনার্থীদের উৎসাহ তুঙ্গে
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গঙ্গার ওপারে চন্দননগর, চুঁচুড়া, মানকুণ্ডু এবং এপারে বারাকপুর, ইছাপুর, শ্যামনগর, হালিশহর, কাঁচরাপাড়ায় দেখার মত সব পুজো মণ্ডপ তৈরি হয়েছে। সেই সব পুজো মণ্ডপে নবমীর সন্ধ্যায় ভিড় উপচে পড়ে। তবে চন্দননগরে দুর্গাপুজোর মতো চারদিনের জগদ্ধাত্রী পুজো হয়। আর বারাকপুর শিল্পাঞ্চলে নবমীর দিন তিনদিনের পুজো একসঙ্গে হয়। 

Advertisement

বুধবার নবমীর দিন গোটা শিল্পাঞ্চল জুড়ে রীতিমতো উৎসবের মেজাজ। পঞ্চ ব্যঞ্জনসহ ভোগ নিবেদন করা হয়। হয় আরতি, হোম, পুষ্পাঞ্জলি। বিভিন্ন পূজা মণ্ডপে দুস্থদের বস্ত্র বিতরণও হয়। শুধুমাত্র ইছাপুরেই চল্লিশটি পুজো হয়। জগদ্ধাত্রী পূজোর সংখ্যা গত বছরের তুলনায় বারাকপুর শিল্পাঞ্চলে বেড়ে গিয়েছে অনেক। আগে যেখানে ব্যবসায়ী সমিতিরা শুধু এই পুজো করতো, এখন সেখানে বিভিন্ন ক্লাব, পাড়া কমিটি এবং গণসংগঠনগুলি জোরকদমে জগদ্ধাত্রী পূজার আয়োজন করেছে। 
এই পুজোকে ঘিরে রীতিমত উৎসবের আমেজ শিল্পাঞ্চল জুড়ে। প্রতিটি পূজা মণ্ডপে স্থানীয় বিধায়করা ঘুরে বেড়ান। বহু মণ্ডপে গিয়েছেন শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি নিজেই বলেন, ইছাপুরে এত জগদ্ধাত্রী পুজো হয়, আমি জানতাম না। আমি চল্লিশটি পুজোয় গেলাম। আগে এখানে কার্নিভাল হত। এবারও যাতে হয় তার জন্য বলেছি। আমার পক্ষ থেকে যে কোনো পুজোতে যেমন সবরকম সাহায্য করা হয়, তেমনি জগদ্ধাত্রী পূজোর ক্ষেত্রেও সব রকম সাহায্য করা হবে।