Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভূমিপুত্রের সংখ্যা বাড়ছে ঘরোয়া লিগে

ঘরোয়া লিগ কলকাতা ফুটবলের ফুসফুস। কিন্তু আইনি জটিলতায় চলতি মরশুমের চ্যাম্পিয়নশিপ বিশ বাঁও জলে।

ভূমিপুত্রের সংখ্যা বাড়ছে ঘরোয়া লিগে
  • ১৩ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগ কলকাতা ফুটবলের ফুসফুস। কিন্তু আইনি জটিলতায় চলতি মরশুমের চ্যাম্পিয়নশিপ বিশ বাঁও জলে। চলছে চরম ডামাডোল। আদালতের রায়ের দিকে তাকিয়ে আইএফএ। পাশাপাশি নতুন মরশুম নিয়েও ভাবনা শুরু সুতারকিন স্ট্রিটের অন্দরমহলে। সূত্রের খবর, ২৫ জুন প্রিমিয়ার লিগের উদ্বোধন। তার আগে সব ক্লাব দলকে নিয়ে বৈঠকে বসবে আইএফএ। কোনওভাবেই সূচির পরিবর্তন চাইছেন না কর্তারা। বৈঠকের পরেই সূচি পাঠিয়ে দেওয়া হবে ক্লাবের হাতে। মোদ্দা কথা, লিগ বাঁচাতে এবার কঠোর হচ্ছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। 

Advertisement

এদিকে, ঘরোয়া লিগে বিদেশি ফুটবলার খেলানোর বিষয়ে গতবারই নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন। ফলে প্রতিটি দলের প্রথম একাদশে চারজন করে ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক করা হয়। সূত্রের খবর, সেই সংখ্যাটা আরও বাড়িয়ে ৭ করার ভাবনায় বঙ্গ ফুটবলের কর্তারা। তবে ক্লাবেদের সঙ্গে বৈঠকের পরেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। অনেকেরই ধারণা, সুযোগ পেলে ঠিকই উঠে আসবে নতুন তারকা। সন্তোষ ট্রফির দল নির্বাচনেও লিগের পারফরম্যান্স প্রাধাণ্য পাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ