Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

সিনেমার নতুন মহিলা গোয়েন্দা

বাংলা সাহিত্য থেকে শুরু করে বড়োপর্দা অথবা ওটিটি— গোয়েন্দাদের জনপ্রিয়তা বরাবরই ভালো। তার মধ্যে মহিলা গোয়েন্দার সংখ্যা নেহাত কম।

সিনেমার নতুন মহিলা গোয়েন্দা
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বাংলা সাহিত্য থেকে শুরু করে বড়োপর্দা অথবা ওটিটি— গোয়েন্দাদের জনপ্রিয়তা বরাবরই ভালো। তার মধ্যে মহিলা গোয়েন্দার সংখ্যা নেহাত কম। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন অভিনেত্রী ইশা সাহা। সৌজন্যে জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘বিবি বক্সী’। ক্যামেলিয়া প্রযোজিত ছবিটি সরাসরি দেখা যাবে আজ শনিবার কালার্স বাংলা সিনেমার পর্দায়। প্রত্যন্ত গ্রামের বিনোদবালা বক্সী পেশায় কনস্টেবল। কিন্তু গোয়েন্দার মতো ক্ষুরধার বুদ্ধি তার। আদতে এক সাধারণ মহিলার অসাধারণ হয়ে ওঠার গল্প। গ্রামীণ সংস্কৃতিতে বিয়ের পরও বিনোদবালা কীভাবে সব দিক সামলে পুরোদস্তুর গোয়েন্দা হয়ে উঠবে, তা নিয়েই এগবে ছবির গল্প। লিখেছেন পারমিতা মুন্সি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা। এছাড়াও বিদীপ্তা চক্রবর্তী, দেবরাজ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক প্রমুখের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ