সদ্য ‘ড্রাগন’ ছবির শ্যুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছিলেন অভিনেতা জুনিয়র এনটিআর। ব্যস্ততার মধ্যে চিকিৎসকের পরামর্শে ৬ থেকে ৮ সপ্তাহ বিশ্রামে থাকতে হয়েছিল তাঁকে। সদ্য অভিনেতার কাঁধে অস্ত্রোপচার হয়েছে। হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। অভিনেতার টিমের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, কাঁধের চোটের কারণে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে সুস্থ রয়েছেন অভিনেতা। আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে। একাধিক বড়ো ছবির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন জুনিয়র এনটিআর। প্রশান্ত নীলের পরিচালনায় তাঁর পরবর্তী ছবির শ্যুটিং চলছে পুরোদমে। এছাড়াও হাতে রয়েছে ‘দেবারা: পার্ট ২’ও।



