নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুরুতর অসুস্থ বর্ষীয়ান পরিচালক রাজা সেন। কলকাতার পিজি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, ভেন্টিলেটরে রাখা হয়েছে পরিচালককে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি। চলতি বছরের শুরুতেই হাসপাতালে ভরতি হতে হয়েছিল তাঁকে। সেই সময় পরিচালকের অস্ত্রোপচারও হয়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে টলিউড।



