Bartaman Logo
১৫ জুন, ২০২৬

ভোররাতে কেঁপে উঠল পাহাড়! আতঙ্কে বাড়ির বাইরে এলাকাবাসী

ভোররাতে হঠাত্ পাহাড়ের মাটি কেঁপে ওঠায় অতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ঘরের পাখা-সহ বিভিন্ন সামগ্রী দুলতে থাকে।

ভোররাতে কেঁপে উঠল পাহাড়! আতঙ্কে বাড়ির বাইরে এলাকাবাসী
  • ৩০ এপ্রিল, ২০২৬ ১১:০৪
Prefer us on Google

লেহ, ৩০ এপ্রিল: বৃহস্পতিবার ভোররাত। হঠাত্ মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভোর ৩টা ৪৫ নাগাদ ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের উত্সস্থল ছিল পাহাড়ি লেহ অঞ্চল। অক্ষাংশ ৩৬.৭২২ উত্তর এবং দ্রাঘিমাংশ ৭৪.৪৫৬ পূর্বে । ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটার গভীরে।  ভোররাতে হঠাত্ পাহাড়ের মাটি কেঁপে ওঠায় অতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ঘরের পাখা-সহ বিভিন্ন সামগ্রী দুলতে থাকে।  তুলনামূলকভাবে কম্পনের মাত্রা কম হওয়ায় এখনও পর্যন্ত কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। 

Advertisement

এর আগেও গত ১৯ জানুয়ারি সকাল ১১টা ৫১ মিনিটে মাঝারি ভূমিকম্পে কেঁপে ওঠে লাদাখের এই পাহাড়ি অঞ্চল। তখন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল কম্পনের মাত্রা ছিল ৫.৭ যা আজকের মাত্রা থেকে তুলনামূলক বেশি। কম্পেনের উত্স ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৭১ কিলোমিটার গভীরে। হিমালয় সংলগ্ন এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবন হওয়ায় মাঝে মধ্যেই কেঁপে ওঠে। তবে কোনো বারেই ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ