Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

মৌসুমি বায়ু দুর্বল হচ্ছে দক্ষিণবঙ্গে

দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু দুর্বল হচ্ছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া পাঁচ জেলার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি ও জোরালো হাওয়া বইতে পারে।

মৌসুমি বায়ু দুর্বল হচ্ছে দক্ষিণবঙ্গে
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু দুর্বল হচ্ছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া পাঁচ জেলার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি ও জোরালো হাওয়া বইতে পারে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সিকিমের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। দক্ষিণবঙ্গেও বাতাসে জলীয় বাষ্প এখনো বেশি। চড়া রোদের জন্য তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও জলীয় বাষ্প ঘনীভূত হয়ে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে। 

Advertisement

এই কারণে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দমদমে রাজ্যের সর্বোচ্চ প্রায় ৮১ মিমি বৃষ্টি হয়েছে। এইসময়ে ২৮ মিমি বৃষ্টি হয়েছে সল্টলেকে। সেখানে কলকাতায় এইসময়ে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ২ মিমি। এদিকে আজ শনিবার উত্তর, মধ্য ও পশ্চিম ভারতের বড়ো অংশের পাশাপাশি পূর্ব ভারতের ঝাড়খণ্ড ও বিহারের কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, রাজ্যের মধ্যে দক্ষিণবঙ্গে থেকেই প্রথমে বর্ষা বিদায় নিতে শুরু করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ