Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

এলাকায় দেখা যায় না বিধায়ককে, ময়নাগুড়িতে চাপে বিজেপি

ময়নাগুড়ি বিধানসভায় এবার পরিবর্তনের সংকল্প নিয়ে ঝাপাচ্ছে তৃণমূল। সেই লক্ষ্যে শহর ও গ্রামীণ এলাকায় একাধিক কর্মসূচি চলছে রাজ্যের শাসকদল।

এলাকায় দেখা যায় না বিধায়ককে, ময়নাগুড়িতে চাপে বিজেপি
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি বিধানসভায় এবার পরিবর্তনের সংকল্প নিয়ে ঝাপাচ্ছে তৃণমূল। সেই লক্ষ্যে শহর ও গ্রামীণ এলাকায় একাধিক কর্মসূচি চলছে রাজ্যের শাসকদল। এদিকে, পায়ের জমি রক্ষার লড়াইয়ে বসে নেই বিজেপি। গতবারের তুলনায় এবার জয়ের মার্জিন বাড়বে বলে পালটা দাবি করেছে তারা। বাড়ি বাড়ি লিফলেট বিলি করে প্রচারে পদ্ম শিবির।

Advertisement

২০২১ সালে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন মনোজ রায়। তিনি পেয়েছিলেন ১ লক্ষ, ৩ হাজার, ৩৯৫ টি ভোট। অন্যদিকে, বিজেপির প্রার্থী কৌশিক রায় পেয়েছিলেন ১ লক্ষ, ১৫ হাজার, ৩০৬ ভোট।
ময়নাগুড়িবাসীর একটা বড় অংশের অভিযোগ, ভোটে জেতার পর থেকে কৌশিকবাবু ‘বেপাত্তা’। এলাকায় দেখতেই পাওয়া যায় না বিজেপি বিধায়ককে। আর এই ইস্যুই পদ্ম পার্টির কাছে এই মুহূর্তে সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ