Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত রবার্ট ডুভাল

প্রয়াত অভিনেতা রবার্ট ডুভাল। ৯৫ বছর বয়সে আমেরিকার ভার্জিনিয়ার মিডলবার্গে বাসভবনে জীবনাবসান হল শিল্পীর।

প্রয়াত রবার্ট ডুভাল
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রয়াত অভিনেতা রবার্ট ডুভাল। ৯৫ বছর বয়সে আমেরিকার ভার্জিনিয়ার মিডলবার্গে বাসভবনে জীবনাবসান হল শিল্পীর। সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে রবার্টের স্ত্রী লুসিয়ানা মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ‘বাড়িতেই শান্তিতে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন রবার্ট।’ ‘গডফাদার’ ছবিতে আইনজীবী টম হেগেনের ভূমিকায় তাঁর অভিনয় কালজয়ী। জনপ্রিয় ‘অ্যাপোক্যালিপ্স নাও’ ছবিতে লেফটেন্যান্ট কর্নেল বিল কিলগোরের চরিত্রটিও। সিনেমায় প্রথম সুযোগ পান ১৯৬২ সালে। ‘টু কিল এ মকিংবার্ড’ ছবিতে। বু র‌্যাডলির চরিত্রে তাক লাগিয়েছিলেন শিল্পী। এই ছবির পর একের পর এক ক্লাসিক ছবি তাঁর ঝুলিতে। সাতবার অস্কারের মনোনয়ন পেয়েছিলেন। ১৯৮৩ সালে অস্কার জেতেন ‘টেন্ডার মার্সিস’ ছবির জন্য। সেরা অভিনেতা বিভাগে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ