Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত ক্যাথারিন ও’হারা

কিংবদন্তি অভিনেত্রী ক্যাথারিন ও’হারা প্রয়াত। শুক্রবার লস এঞ্জেলসে বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭১ বছর।

প্রয়াত  ক্যাথারিন ও’হারা
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কিংবদন্তি অভিনেত্রী ক্যাথারিন ও’হারা প্রয়াত। শুক্রবার লস এঞ্জেলসে বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭১ বছর। ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সির তরফে জানানো হয়েছে, বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন তিনি। তারপরই মৃত্যু হল তাঁর। যদিও অসুস্থতার সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ১৯৭০-এর দশকে টরন্টোর বিখ্যাত সেকেন্ড সিটি কমেডি গ্রুপের সঙ্গে ক্যাথরিন ও’হারার অভিনয়জীবনের সূচনা। ইউজিন লেভির সঙ্গে প্রথম কাজ এখানেই। জনপ্রিয় শো ‘এসসিটিভি’-এর মূল কাস্টে ছিলেন তাঁরা। এই শোয়ের জন্য প্রথম এমি পুরস্কার পান ক্যাথারিন। ১৯৯০-এর দশকে ‘হোম অ্যালোন’ ছবিতে তাঁর অভিনয় বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল। ‘শিটস ক্রিক’ সিরিজে কাজ করে দ্বিতীয়বার এমি জেতেন শিল্পী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ