Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর সম্ভার নিয়ে এল খাদিম

খাদিম তাদের সবক’টি শোরুমে এবারের পুজোর নতুন সম্ভার নিয়ে এল। পুরুষ, মহিলা, শিশু—পরিবারের সবার পছন্দসই হাল ফ্যাশনের জুতো ও অন্যান্য সামগ্রী চলে এসেছে।

পুজোর সম্ভার নিয়ে এল খাদিম
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাদিম তাদের সবক’টি শোরুমে এবারের পুজোর নতুন সম্ভার নিয়ে এল। পুরুষ, মহিলা, শিশু—পরিবারের সবার পছন্দসই হাল ফ্যাশনের জুতো ও অন্যান্য সামগ্রী চলে এসেছে। এখানকার কর্তাদের কথায়, ‘ডিজাইনে অভিনবত্ব, স্বাচ্ছন্দ্য এবং কারিগরি দক্ষতা— এই সব কারণে খাদিমের পণ্য জনপ্রিয়। নয়া কালেকশনে ক্রেতাদের সব চাহিদাই পূরণ হবে।’ খাদিমের অধীনে থাকা ব্রিটিশ ওয়াকার্স, শারন, সফ্টটাচ, ক্লিও, প্রো, ওয়েভসের মতো ব্র্যান্ডগুলিরও নতুন সম্ভার এসেছে। খাদিম ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ঋত্বিক রায় বর্মন বলেন, ‘পুজোর কেনাকাটার সঙ্গে খাদিমের জুতো ও অন্যান্য পণ্য একাত্ম হ঩য়ে গিয়েছে। ন্যায্য দামে পণ্যগুলি হাজির করতে পেরে আমরাও খুশি। পুরুষদের জন্য ২৯৯ টাকা এবং মহিলাদের জন্য ১৯৯ টাকা থেকে শুরু হচ্ছে আমাদের সম্ভার। সেরা দামে পছন্দের পণ্য কেনার সুযোগ পাবেন ক্রেতারা।’

Advertisement
সম্পর্কিত সংবাদ