Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

টালির ঘরে পথচলা শুরু, ৫০ বছরে ভোলবদল গৌড়ীয় উচ্চ বিদ্যালয়ের

সালটা ১৯৭৫। সেবছর মালদহের ইংলিশবাজার ব্লকে পিয়াসবাড়ি গ্রামে মাত্র কয়েক জন পড়ুয়া নিয়ে টালির ঘরে পথচলা শুরু হয়েছিল গৌড়ীয় উচ্চ বিদ্যালয়ের

টালির ঘরে পথচলা শুরু, ৫০ বছরে ভোলবদল গৌড়ীয় উচ্চ বিদ্যালয়ের
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: সালটা ১৯৭৫। সেবছর মালদহের ইংলিশবাজার ব্লকে পিয়াসবাড়ি গ্রামে মাত্র কয়েক জন পড়ুয়া নিয়ে টালির ঘরে পথচলা শুরু হয়েছিল গৌড়ীয় উচ্চ বিদ্যালয়ের। তারপর কেটে গিয়েছে পাঁচ দশক। মাঝের এই সময়ে  ভোলই পাল্টে গিয়েছে স্কুলের। বর্তমানে ঝাঁ চকচকে ২২টি ক্লাসরুম। মিড ডে মিলের খাওয়ার জন্য আলাদা ঘর। সঙ্গে ভূগোলের প্র্যাকটিক্যাল এবং লাইব্রেরি রুম বাড়তি মাত্রা যোগ করেছে।

Advertisement

এবছর স্কুলের ৫০ বছর পূর্তি।  সেই উপলক্ষে শুক্রবার শোভাযাত্রা করে চারদিনের উত্সবের সূচনা হয়েছে। শনিবার অনুষ্ঠানের উদ্বোধনে গম্ভীরা গান হয়। উপস্থিত ছিলেন মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দজী মহারাজ, মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদহ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস, বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ঘোষ সহ অন্যরা।
আজ রবিবার, প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান মাতাতে আসছেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী ঋষি চক্রবর্তী সহ একঝাঁক তারকা।
রামকেলি গ্রামে দুই একর জায়গায় ৫০ বছর আগে স্কুলের প্রতিষ্ঠা হয়। ১৯৮২ সালে স্কুলের সরকারি অনুমোদনের পর স্থানীয় বহু মানুষ সাহায্য করতে এগিয়ে আসেন। ২০০০ সালে মাধ্যমিক এবং ২০১৫ সালে উচ্চ মাধ্যমিকের অনুমোদন মেলে। বর্তমানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৩০০ পড়ুয়া।  
প্রধান শিক্ষক বিপ্লব ঘোষ বলেন, আমাদের স্কুল ৫০ বছরে পদার্পণ করল। জেলাশাসক, পুলিস সুপার সহ বিভিন্ন অতিথিরা আসবেন অনুষ্ঠানে। 
লিপিকা বর্মন ঘোষ বলেন, সবার সাহায্যে তিলে তিলে স্কুল গড়ে উঠেছে।  অতীতের বিশিষ্ট ব্যক্তিদের অবদানও অনেক।

Advertisement
সম্পর্কিত সংবাদ