Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাজারে হাঁটিয়ে অভিযোগকারীর বাড়িতে নিয়ে যাওয়া হল ধৃত উপপ্রধানকে

ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মীর হাফিজ আলিকে তদন্তের স্বার্থে নানুরের রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেল পুলিশ।

বাজারে হাঁটিয়ে অভিযোগকারীর বাড়িতে নিয়ে যাওয়া হল ধৃত উপপ্রধানকে
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪২
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মীর হাফিজ আলিকে তদন্তের স্বার্থে নানুরের রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেল পুলিশ। আজ, মঙ্গলবার রাতে নানুর থানার পুলিশ তাকে থানার বাইরে বের করে নানুর বাজার এলাকা হয়ে অভিযোগকারী আকাশ হাজরার বাড়িতে নিয়ে যায়। সেখানে বেশ কিছুক্ষণ তাকে সঙ্গে নিয়েই তদন্ত চালান তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলার তদন্তে বেশ কিছু তথ্য যাচাই করতেই মীর হাফিজ আলিকে অভিযোগকারীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। নানুর থানার ওসি সঞ্জয় সরকার-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরাও তাঁর সঙ্গে ছিলেন। অভিযোগকারীর বাড়িতে পৌঁছে পুলিশ আধিকারিকরা আকাশ হাজরার সঙ্গে কথাও বলেন। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য ও বিষয়ও খতিয়ে দেখা হয়। 

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্তে মীর হাফিজ আলিকে কয়েকদিন আগেই গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। হেফাজতে থাকাকালীনই মামলার তদন্তের প্রয়োজনে তাকে ঘটনাস্থল সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ