Bartaman Logo
১৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এগিয়ে আসতে পারে আইপিএল

আইপিএল আগামী বছর ১০ মার্চ শুরু হতে পারে। তীব্র গরমের কারণে টুর্নামেন্টের সময় এগিয়ে আনার চিন্তাভাবনা চলছে। বিস্তারিত পড়ুন।

এগিয়ে আসতে পারে আইপিএল
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: তীব্র গরমে আইপিএল খেলতে গিয়ে কালঘাম ছোটে ক্রিকেটারদের। সমস্যায় পড়েন দর্শকরাও। তাই কোটিপতি লিগ এগিয়ে আনার চিন্তাভাবনা চলছিল। সরকারিভাবে এখনও কিছু ঘোষণা না হলেও বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া যা ইঙ্গিত দিলেন, তাতে আগামী বছর মার্চের ১০ তারিখ টুর্নামেন্ট শুরু হতে পারে। শেষ হবে ১৫ মে’র মধ্যে। সাইকিয়া জানিয়েছেন, ‘এবছর আইপিএল শুরু হয়েছিল ২৮ মার্চ। শেষ হয়েছিল ৩১ মে। ওই সময় দেশজুড়ে তীব্র দাবদাহ চলে। তাই আমরা টুর্নামেন্ট কিছুদিন এগিয়ে আনার চিন্তাভাবনা করছি।’ এদিকে, শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে খারাপ আচরণের কারণে প্রবল সমালোচনায় পড়তে হয়েছে বৈভব সূর্যবংশীকে। এই প্রসঙ্গে বোর্ড সচিব জানিয়েছেন, ‘সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে বিসিসিআই কোনও পদক্ষেপ নিতে পারে না।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ