নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে লজ্জার হারে মুখ পুড়েছে খালিদ ব্রিগেডের। ছেলেদের জোড়া ম্যাচের রেশ কাটতে না কাটতেই এবার কলকাতায় আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে ভারতীয় মহিলা দল। বৃহস্পতিবার কিশোর ভারতী স্টেডিয়ামে রাশিয়ার বিরুদ্ধে নামছে ক্রিসপিন ছেত্রীর মেয়েরা। ফিফা র্যাংকিংয়ে ভারতের অবস্থান ৬৯। আর রাশিয়া রয়েছে ২৭ নম্বরে। তার উপর চলতি বছরের জুন মাসে স্যাফ খেতাব জয়ের পর ছিল দীর্ঘ বিরতি। তাই রাশিয়া ম্যাচের আগে গোটা দলকে ফের একসুতোয় বাঁধাই মূল লক্ষ্য ভারতীয় মহিলা দলের হেড কোচের।



