Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নজরুলের অর্ধশত প্রয়াণ দিবসে একাকী ভিজল ‘বিদ্রোহী’ লেখা বাড়ির বারান্দা

প্রায় অন্তরালেই থেকে গেল বিদ্রোহী কবি নজরুল ইসলামের অর্ধশত প্রয়ান দিবস। বৃষ্টিভেজা কলকাতার তালতলায় একাকী দাঁড়িয়ে রইল নজরুলের একসময়ের বাসস্থানের সামনে থাকা ফলকটি।

নজরুলের অর্ধশত প্রয়াণ দিবসে একাকী ভিজল ‘বিদ্রোহী’ লেখা বাড়ির বারান্দা
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় অন্তরালেই থেকে গেল বিদ্রোহী কবি নজরুল ইসলামের অর্ধশত প্রয়ান দিবস। বৃষ্টিভেজা কলকাতার তালতলায় একাকী দাঁড়িয়ে রইল নজরুলের একসময়ের বাসস্থানের সামনে থাকা ফলকটি। এখানে ‘বিদ্রোহী’ কবিতা রচনা করেছিলেন তিনি। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে নজরুলকে শ্রদ্ধা জানান। তিনি লেখেন, ‘তাঁর মৃত্যুদিনে আমাদের অঙ্গীকার, রবীন্দ্র-নজরুলের বাংলা ভাষার অপমান আমরা কিছুতেই মানব না। এর প্রতিকারের জন্য যা যা করার দরকার আমরা করব।’

Advertisement

১৯২১ সাল থেকে টানা একবছর নজরুল ছিলেন ৩/৪সি তালতলা লেনে। এই বাড়িতে বসে লিখেছিলেন ‘বিদ্রোহী’। ১৯৯৯ সালের ২৪ এপ্রিল তালতলা নজরুল জন্মশতবর্ষ উদযাপন কমিটি এই ফলক বসিয়েছিল। বড় রাস্তার উপরও একটি ফলক বসানো আছে। নজরুলের সঙ্গে ওই বাড়িতে থাকতেন মুজফফর আহমেদ (কাকাবাবু)। তিনি তাঁর স্মৃতিকথায় লিখেছেন, ‘১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই কবিতাটি লিখেছিলেন নজরুল।’ তিনি আরও লিখছেন, ‘চারখানা ঘরের একটি দোতলা বাড়ি ছিল তালতলা লেনে। বাড়িটি ভাড়া নিয়েছিলেন ত্রিপুরা জেলার পশ্চিমগাঁর নবাব ফয়জুন্নিসা চৌধুরানীর নাতিরা। তাঁরা নীচের দু’টো ঘর মুজফফর আহমেদ  ও নজরুলকে ভাড়া দিয়েছিলেন। কিছুদিন বাদে বাড়ির নীচের তলার পূর্ব দিকের বাড়িতে তাঁরা থাকতে শুরু করেন। সেই বাড়িতে বসেই রাতে ‘বিদ্রোহী’ লিখেছিলেন নজরুল। লিখেছিলেন পেনসিলে। কারণ দোয়াতে বারবার কলম ডোবালে মাথার সঙ্গে হাত তাল রাখতে পারবে না।’
শুক্রবার ওই ঠিকানার বাড়িটি তালা বন্ধ হয়ে পড়ে। চারপাশে অবাঙালি ভাড়াটিয়াদের ভিড়। নজরুলের খবর প্রতিবেশীরা কেউ রাখেননি। তিন নম্বর বাড়িতে তৈরি হয়েছে বিজেপির পার্টি অফিস। ওই এলাকার এক বৃদ্ধ বলেন, ‘অনেক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আসেন। বিশেষ কিছু দিনে তালা খোলা হয় দেখতে পাই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ