Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণ বেরুবাড়িতে কমিউনিটি হলে এখন বসে মাছের বাজার

সাতকুড়া বাজারের কমিউনিটি হল এখন হাটবারে মাছ বাজার। সেখানেই চলে বেচাকেনা। এটি নির্মাণের পর থেকে আর সংস্কার হয়নি। অথচ একসময় শিল্পীরা এই হলে সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন।

দক্ষিণ বেরুবাড়িতে কমিউনিটি হলে এখন বসে মাছের বাজার
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিবাড়ি: সাতকুড়া বাজারের কমিউনিটি হল এখন হাটবারে  মাছ বাজার। সেখানেই চলে বেচাকেনা। এটি নির্মাণের পর থেকে আর  সংস্কার হয়নি। অথচ একসময় শিল্পীরা এই হলে সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন। হতো রাজনৈতিক সভা। মাছবাজার বসায় কমিউনিটি হলও বেহাল হয়েছে। তাই মাঠে প্যান্ডেল বানিয়ে অনুষ্ঠান করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, হলটি দ্রুত সংস্কার করা হোক।

Advertisement

১৯৭৯ সালে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের সাতকুড়া বাজারে একটি কমিউনিটি হল তৈরি করা হয়। তারপর দীর্ঘ ৪৫ বছর ধরে এটি সংস্কার হয়নি। যার জেরে বেহাল হয়েছে। মঙ্গলবার এবং শুক্রবার সাতকুড়ার হাটের কমিউনিটি হলে বসে মাছের বাজার।
স্থানীয় বাসিন্দা দীপক রায় বলেন, এই কমিউনিটি হলে আগে সবাই মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম। পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক দলের সভা হতো সেখানে। বর্তমানে বেহাল দশা। তাই সেখানে কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করে না। কয়েকটি ক্লাবের সদস্যরা বাইরের মাঠে প্যান্ডেল করে অনুষ্ঠান আয়োজন করে। সংস্কার নিয়ে একাধিকবার জানিয়েও কাজ হয়নি। আমরা চাই, কমিউনিটি হলটি দ্রুত সংস্কার হোক।
এবিষয়ে সমাজকর্মী অন্নকান্ত দাসের মন্তব্য, সাতকুড়া বাজারের কমিউনিটি হলটি দীর্ঘ চার দশকে একবারও সংস্কার হয়নি। একাধিকবার জানিয়েও কাজ হয়নি। আমরা চাই, হলটি সংস্কার করা হোক।
এবিষয়ে দক্ষিণ বেরুবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সুমিত্রা দেব অধিকারী জানান, কমিউনিটি হলের বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ