Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ বাঁকুড়া ও পুরুলিয়ার ১৮৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ

আজ, বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে বাঁকুড়া ও পুরুলিয়ার ১৮৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। নির্বিঘ্নে ভোট করাতে দুই জেলায় মোট ৩৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

আজ বাঁকুড়া ও পুরুলিয়ার ১৮৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও সংবাদদাতা, রঘুনাথপুর: আজ, বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে বাঁকুড়া ও পুরুলিয়ার ১৮৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। নির্বিঘ্নে ভোট করাতে দুই জেলায় মোট ৩৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। 

Advertisement

বাঁকুড়ার ১২টি বিধানসভা কেন্দ্রে মোট ৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার রয়েছেন ২৯ লক্ষ ১৯ হাজার ৪১৫ জন। তারমধ্যে পুরুষ ও মহিলা ভোটার সংখ্যা যথাক্রমে ১৪ লক্ষ ৮৬ হাজার ৫৯২ এবং ১৪ লক্ষ ৩২ হাজার ৮২১। জেলায় দু’জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। বাঁকুড়ায় এবার মোট ৩৬৪৩টি বুথ থাকছে। তারমধ্যে ২২১টি স্পর্শকাতর। মহিলা পরিচালিত বুথের সংখ্যা ১৪০। ২১টি মডেল বুথকে সাজানো হয়েছে। ভোটগ্রহণের কাজে ১৬ হাজার ১০০ কর্মী নিয়োগ করা হয়েছে। জেলায় ভোটগ্রহণের জন্য প্রায় ২০ হাজার কেন্দ্রীয় বাহিনী ও ৪২০০ রাজ্য পুলিশ থাকবে। বুথের দায়িত্ব মূলত কেন্দ্রীয় বাহিনী সামলাবে। রাজ্য পুলিশের কর্মীরা ভোটারদের লাইন ঠিক করবেন। ১১৫টি ফ্লাইং স্কোয়াড টিম জেলাজুড়ে নজরদারি চালাবে। বাঁকুড়ার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক অনীশ দাশগুপ্ত বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।        
নির্বাচনকে কেন্দ্র করে পুরুলিয়া জেলা প্রশাসনের তরফে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ থাকছে। ৪৪ ডিগ্রি তাপমাত্রায় ভোট কর্মীদের জন্য পোলিং কিটে ওআরএস রাখার ব্যবস্থা করা হয়েছে। জেলার সিধু -কানহু- বিরসা বিশ্ববিদ্যালয়, রঘুনাথপুর কলেজ, মানবাজার মানভূম মহাবিদ্যালয় ও ঝালদা সত্যভামা বিদ্যাপীঠের কেন্দ্র থেকে ভোট কর্মীদের সরঞ্জাম তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার ন’টি বিধানসভা কেন্দ্র রয়েছে। যেখানে মোট ২২ লক্ষ ৫৫ হাজার ৯২৮ জন ভোটার রয়েছেন। যার মধ্যে ১১ লক্ষ ৫৯ হাজার ৮৩৮ জন পুরুষ এবং ১০ লক্ষ ৯৬ হাজার ৭৬জন মহিলা এবং ১৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সেই ভোটারদের মধ্যে ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটার ১২ হাজার ৬৩৯ জন এবং শারীরিক প্রতিবন্ধী ভোটার ১৩ হাজার ৪২ জন রয়েছেন। ৯টি বিধানসভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ৮৬ জন (পুরুষ ৭২, মহিলা ১৪ জন) প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনার জন্য ১৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। পাশাপাশি মোট ৩৯৯৭ জন রাজ্য পুলিশ  (আধিকারিক ৯৯৩ জন, কনস্টেবল ৩০০৪ জন) কর্মী থাকছেন। মূল ভোটার কেন্দ্র হিসাবে ২৫২৯টি এবং অতিরিক্ত ভোটার কেন্দ্র হিসাবে ২৭৩টি ভোট কেন্দ্র থাকছে। জেলায় ১৯টি মডেল বুথ করা হয়েছে। স্পর্শকাতর হিসাবে ৩৪২ টি এবং ঝুঁকিপূর্ণ হিসাবে ৭৭টি বুথকে নজরে রাখা হয়েছে। মোট ২৫০টি মহিলা পরিচালিত বুথ হচ্ছে। জেলাজুড়ে ১২ হাজার ৫২৪জন ভোট কর্মী থাকছে। মোট ৮১টি ফ্লাইং স্কোয়াড থাকছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে কড়া নজরদারি থাকবে। প্রত্যেকটি বুথে পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। পাশাপাশি রোদ এড়াতে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ছাউনির ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ