Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উল্টোরথের পরের দিন দোলনায় চেপে গ্রাম পরিক্রমা করেন জগন্নাথ

আজ, শনিবার উল্টোরথ। জগন্নাথদেব মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরবেন

উল্টোরথের পরের দিন দোলনায় চেপে গ্রাম পরিক্রমা করেন জগন্নাথ
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আজ, শনিবার উল্টোরথ। জগন্নাথদেব মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরবেন। উলুবেড়িয়া এক নম্বর ব্লকের গৌরীপুর গ্রামেও জগন্নাথ রথে মাসির বাড়ি থেকে রওনা দেন। আর পরেরদিন স্বর্ণবেশে দোলনায় চেপে গ্রামের মানুষের দুয়ারে ঘোরেন। তারপর ফেরেন নিজের বাড়ি। প্রভুর মাসির বাড়ি থেকে ফেরার আগে শুক্রবার উৎসবের চেহারা গৌরীপুরে। পুজো, নাম-সংকীর্তনের পাশাপাশি জগন্নথের জন্য ৫৬ ভোগের আয়োজন হয়। কয়েক হাজার ভক্ত প্রসাদ খান। 

Advertisement

গৌরীপুরের রথ শতাব্দী প্রাচীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবেকানন্দ স্মৃতি সঙ্ঘ এবং মহিলা কমিটির পরিচালনায় সোজা রথে মধ্যপাড়া থেকে হাইস্কুল পর্যন্ত গিয়েছে রথ। উল্টোরথে সেটি ফিরে আসবে। এই কয়েকদিন রীতিমত উৎসবের আমেজ গোটা গ্রামে। বিকর্ণ মাঝি নামে এক গ্রামবাসী জানান, অন্যান্য জায়গার পাশাপাশি এই গ্রামেও ধুমধাম করে রথযাত্রা হয়। সোজা রথে জগন্নাথ-বলরাম-সুভদ্রা বেরন। সাতদিন গুন্ডিচা মন্দিরে থাকেন। উল্টোরথের দিন পুনরায় রথে চাপিয়ে ওঁদের নিয়ে আসা হয়। আমার বাড়িতে প্রভু জগন্নাথ সেবা পান। উল্টোরথের দিন উনি বাড়ি যান না। পরের দিন প্রভুদের স্বর্ণবেশ পরিয়ে দোলনায় চাপিয়ে গ্রামে ঘুরিয়ে তারপর বাড়ি আনা হয়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ