Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ডোপিংয়ের কালো ছায়া, নির্বাসিত ভারতের একঝাঁক অ্যাথলিট

এশিয়ান গেমসের প্রাক্কালে ভারতীয় অ্যাথলেটিকসে ডোপিংয়ের কালো ছায়া। নিষিদ্ধ ওষুধ সেবনের জন্য আজীবন নির্বাসিত করা হল অ্যাথলেটিকস কোচ রাকেশ কুমারকে।

ডোপিংয়ের কালো ছায়া, নির্বাসিত ভারতের একঝাঁক অ্যাথলিট
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এশিয়ান গেমসের প্রাক্কালে ভারতীয় অ্যাথলেটিকসে ডোপিংয়ের কালো ছায়া। নিষিদ্ধ ওষুধ সেবনের জন্য আজীবন নির্বাসিত করা হল অ্যাথলেটিকস কোচ রাকেশ কুমারকে। পাশাপাশি সাময়িক সাসপেন্ড করা হয় পাওয়ার লিফটার গৌরব ভাটসকে। বুধবার ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (নাডা) রিপোর্ট পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন আন্ত্য রাজ্য মিটে ব্রোঞ্জ জয়ী স্প্রিন্টার রুপা রাও। তাঁকেও সাময়িক নির্বাসিত করা হয়েছে। পাশাপাশি খেলো ইন্ডিয়া গেমসে সোনা জয়ী ভারোত্তোলক চেলসিকে পাঁচ বছর নির্বাসিত করা হয়েছে। এছাড়াও তালিকায় নাম রয়েছে স্ট্রিপল চেজার জুঝার সিং, দূরপাল্লার দৌড়বিদ বলজিৎ কাউর ও ম্যারাথন রানার কৌশল কুমারের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ