Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্নপূর্ণাতে বঞ্চিতদের বিভ্রান্ত করে টাকা রোজগারের চক্র অতি সক্রিয়

অন্নপূর্ণা যোজনায় আবেদন জানিয়েও ভাতা না পাওয়ায় বীরভূম জেলাজুড়ে মহিলাদের ক্ষোভ বাড়ছে। প্রতিদিন সকাল থেকেই ব্লক অফিস ও পুরসভা চত্বরে ভিড় জমাচ্ছেন শত শত মহিলা।

অন্নপূর্ণাতে বঞ্চিতদের বিভ্রান্ত করে টাকা রোজগারের চক্র অতি সক্রিয়
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: অন্নপূর্ণা যোজনায় আবেদন জানিয়েও ভাতা না পাওয়ায় বীরভূম জেলাজুড়ে মহিলাদের ক্ষোভ বাড়ছে। প্রতিদিন সকাল থেকেই ব্লক অফিস ও পুরসভা চত্বরে ভিড় জমাচ্ছেন শত শত মহিলা। সঠিক তথ্য না পেয়ে প্রশাসনিক আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভও দেখাচ্ছেন তাঁরা। কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সে বিষয়ে স্পষ্ট উত্তর দিতে পারছেন না আধিকারিকরা।

Advertisement

এই চরম অনিশ্চয়তা ও ভিড়ের সুযোগ নিয়ে মুরারই ১ ব্লক অফিসের সামনে সক্রিয় হয়ে উঠেছে একটি দালালচক্র। নতুন করে আবেদন বা ফর্ম ফিল আপের নামে গরিব মহিলাদের থেকে টাকা হাতানোর অভিযোগ উঠছে। টাকা না পেয়ে যাঁরা খোঁজ নিতে আসছেন, তাঁদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদনের জন্য ২০০২ সালের নথি লাগবে, এমন গুজব ছড়িয়ে ফর্ম ফিল আপ পিছু ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত চাইছে এই দালালরা।
এই জালিয়াতি রুখতে ও সাধারণ মানুষকে সতর্ক করতে মুরারই বিডিও অফিস চত্বরে বাংলা সহায়তা কেন্দ্রের সামনে বিশেষ অডিও বার্তা প্রচার করছে ব্লক প্রশাসন। অডিও প্রচারে, আবেদন করেও টাকা না পাওয়া আবেদনকারীদের অনলাইনে স্ট্যাটাস পরীক্ষা করতে বলা হচ্ছে। যাঁদের অনলাইনে আন্ডার প্রসেস, ফারদার ভেরিফিকেশন ও রিজেক্টেড দেখাচ্ছে, তাঁদের অবিলম্বে অনলাইনে প্রয়োজনীয় ও উপযুক্ত নথিপত্র পুনরায় সংযুক্ত করতে হবে। যদি স্ট্যাটাসে অ্যাপ্রুভড দেখায় তাহলে নতুন করে কিছু করার প্রয়োজন নেই। পর্যায়ক্রমে লট অনুযায়ী টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, তাই কয়েক দিন অপেক্ষা করতে হবে। আবেদনের জন্য ২০০২ সালের কোনো নথির প্রয়োজন নেই। কোনো চক্রান্ত বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে কেবল সরকারি সূত্র ও ব্লক প্রশাসনের নির্দেশিকা অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে। 
বিডিও এইচএম রিয়াজুল হক বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করছেন। কেউ যাতে বিভ্রান্ত না হন, সেজন্যই অফিসের বাংলা সহয়তা কেন্দ্র্রের সামনে মাইক লাগিয়ে অডিও প্রচার করা হচ্ছে। বাইরে সক্রিয় দালালচক্র মহিলাদের ভুল বুঝিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের স্পষ্ট বক্তব্য, আবেদনকারীরা যেন কোনো দালালচক্রে পা না দেন। কোনো সমস্যা বা আবেদন বাদ পড়লে অফলাইনে টাকা নষ্ট না করে সরাসরি বাংলা সহয়তা কেন্দ্রে গিয়ে অনলাইনে ক্লেম বা সংশোধন করুন। অফলাইনে করে কিছু হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ