Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

দায়িত্ব নিলেন দেশের নতুন সিডিএস ও নৌসেনা প্রধান

নতুন চিফ অব ডিফেন্স স্টাফ হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন জেনারেল এনএস রাজা সুব্রামানি। শনিবার প্রাক্তন সিডিএস জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হয়।

দায়িত্ব নিলেন দেশের নতুন সিডিএস ও নৌসেনা প্রধান
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নতুন চিফ অব ডিফেন্স স্টাফ হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন জেনারেল এনএস রাজা সুব্রামানি। শনিবার প্রাক্তন সিডিএস জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হয়। রবিবার তাঁর স্থলাভিষিক্ত হলেন সুব্রামানি। পাকিস্তান ও চীন বিশেষজ্ঞ হিসাবে পরিচিত দেশের এই প্রাক্তন ভাইস চিফ অব আর্মি স্টাফ। দায়িত্ব নেওয়ার পরেই তিন বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির বার্তা দেন সুব্রামানি। তাঁর কথায়, ‘সশস্ত্র বাহিনীতে দেশে তৈরি অস্ত্র আরও বেশি করে ব্যবহার করা হবে। আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে দক্ষতার সঙ্গে কাজ করবে বাহিনী।’ চার দশকের বেশি সময় ধরে সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত রয়েছেন সুব্রামানি। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ভাইস চিফ অব আর্মি স্টাফের দয়িত্ব সামলেছেন। নর্দার্ন কমান্ডের চিফ অব স্টাফ সহ একাধিক পদে থেকেছেন। দেশের প্রতি অবদানের জন্য পরম বিশিষ্ট সেবা পদক, অতি ভিশিষ্ট সেবা পদক সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। 

Advertisement

সুব্রামানির পাশাপাশি নতুন নৌসেনা প্রধান হিসাবে দায়িত্ব নিলেন অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হলেন তিনি। অতীতে ওয়েস্টার্ন নাভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফের দায়িত্ব সামলেছেন স্বামীনাথন। রবিবার দায়িত্বভার গ্রহণ করার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। স্বামীনাথনের কথায়, ‘আমরা এমন একটি অঞ্চলে সক্রিয় রয়েছি যা অত্যন্ত কঠিন, জটিল ও অনিশ্চয়তায় ভরা। প্রতি মুহূর্তে দেশের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত ভারতীয় নৌসেনা। অভিযানের সময় বাহিনীর তৎপরতা নিশ্চিত করাটাই আমার প্রধান দায়িত্ব। নৌসেনার এই অগ্রগতিকে বজায় রাখতে হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ