শেষ হল কলেজ স্ট্রিট বইবাজার
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসাহ‑উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল ষষ্ঠ বর্ষ কলেজ স্ট্রিট বইবাজার মেলা। বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভার উদ্যোগে ২৩ নভেম্বর শুরু হয়েছিল বইবাজার। শনিবার শেষ হল। কলেজ স্ট্রিট মহাত্মা গান্ধী রোডে হিন্দু সৎকার সমিতির দ্বিতীয় তলে হওয়া বইবাজারে ৮০টি প্রকাশক সংস্থা অংশ নিয়েছিল। শনিবার মাসের চতুর্থ সপ্তাহ থাকায় অনেকের ছুটি ছিল। ফলে ভিড় একটু বেশিই হয়। একটু বেশি সময় ধরেই চলে বইবাজার। বিক্রি ভালো হয়েছে বলে জানা গিয়েছে। কোনো কোনো বইয়ে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়। বঙ্গীয় প্রকাশক সংস্থার সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘উপন্যাস, গল্পের পাশাপাশি ইতিহাস ও বিশিষ্টদের জীবনী সম্পর্কিত বই ভালো বিক্রি হয়েছে।’ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন বইবাজারে।’                                                                                                                    

Advertisement