Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে সেবিকার স্বাস্থ্যের খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী

নবতিপর সেবিকার স্বাস্থ্যের খোঁজ নিলেন সত্তরোর্ধ্ব জননেত্রী। তিন দশক ধরে বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি।

দুর্গাপুরে সেবিকার স্বাস্থ্যের খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নবতিপর সেবিকার স্বাস্থ্যের খোঁজ নিলেন সত্তরোর্ধ্ব জননেত্রী। তিন দশক ধরে বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। আজও তিনি যে রাস্তা দিয়ে যান সেখানে দু’পাশে মানুষ দাঁড়িয়ে হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান। নিরাপত্তার যাবতীয় প্রটোকল উড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে মাতেন অগ্নিকন্যা। রবিবার বিকালে দুর্গাপুর সেই ঘটনারই সাক্ষী রইল। 

Advertisement

সোমবার আসানসোলের জনসভা সেরে হেলিকপ্টারে করে দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। সড়ক পথে স্টেডিয়াম থেকে দুর্গাপুর সিটি সেন্টার যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখার জন্য দু’পাশে মানুষ ভিড় করেছিলেন। রাস্তার পাশে থাকা সিটি সেন্টার চার্জের সামনে জমায়েত হয়েছিলেন সিস্টাররা। তাঁদের দেখে আচমকাই গাড়ি থামান নেত্রী। প্রবীণ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ থাকায় গাড়ি থেকে নেমে তিনি নিজেই চলে যান তাঁদের কাছে। শোরগোল পড়ে যায় পুলিশ মহলে। নিরাপত্তার স্বার্থে কোনো মতে দুর্গাপুর মহিলা থানার ওসি রুপালি বন্দ্যোপাধ্যায় হাজির হন সেখানে। তৃণমূল নেত্রীর অবশ্য সে সময় তা দেখার অবকাশ নেই। তখন খোস গল্পে মেতে উঠেছেন সিস্টারদের সঙ্গে। সন্ন্যাসিনীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় জানতে পারেন ৯১ বছর বয়সী একজন সিস্টারও তাঁকে দেখার জন্য রাস্তার সামনে এসেছেন। কাছে এগিয়ে গিয়ে ওই সন্ন্যাসিনীর স্বাস্থ্যের খবর নেন তৃণমূল নেত্রী। কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি ফের সিটি সেন্টারের উদ্দেশে রওনা দেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ