Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

নতুন শিল্পনীতিতে সোমবার ছাড়পত্র দিতে পারে মন্ত্রিসভা

৫ অক্টোবর, সোমবার নয়া শিল্পনীতিতে ছাড়পত্র দিতে পারে রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার নবান্নে বসেছিল শিল্পনীতি সংক্রান্ত মন্ত্রিগষ্ঠীর বৈঠক।

নতুন শিল্পনীতিতে সোমবার ছাড়পত্র দিতে পারে মন্ত্রিসভা
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৫ অক্টোবর, সোমবার নয়া শিল্পনীতিতে ছাড়পত্র দিতে পারে রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার নবান্নে বসেছিল শিল্পনীতি সংক্রান্ত মন্ত্রিগষ্ঠীর বৈঠক। ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রমুখ। এই বৈঠকেই রাজ্যের নয়া শিল্পনীতির খসড়া চূড়ান্ত হয়েছে। সেটি মুখ্যসচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে। ফলে মন্ত্রিসভার ৫ তারিখের বৈঠকেই নয়া শিল্পনীতির ছাড়পত্র মেলার সম্ভাবনা প্রবল। 

Advertisement

প্রসঙ্গত, পুজোর আগেই শিল্পনীতি আসবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, প্রস্তাবিত এই শিল্পনীতিতে মূলত জমি, বিদ্যুৎ এবং উৎসাহ ভাতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের হয়রানি কমাতে নতুন করে ‘এক জানালা পদ্ধতি’ তৈরির কথাও বলা হয়েছে। অন্যদিকে, বন্ধ কারখানার জমি নয়া শিল্পে ব্যবহারের ভাবনা বর্তমান সরকারেরও। রাজ্যে এমন জমির খতিয়ানও প্রস্তুত।

Advertisement
সম্পর্কিত সংবাদ