Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬

এবার দিল্লিতে বসছে ব্রিকস দেশের স্পিকার সম্মেলন

রাষ্ট্রনায়কদের পর এবার ব্রিকস দেশগুলির স্পিকারস সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। গত বছর হয়েছিল ব্রাজিলের ব্রাসিলিয়ায়। এবার দ্বাদশ সম্মেলন দিল্লিতে।

এবার দিল্লিতে বসছে ব্রিকস দেশের স্পিকার সম্মেলন
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রনায়কদের পর এবার ব্রিকস দেশগুলির স্পিকারস সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। গত বছর হয়েছিল ব্রাজিলের ব্রাসিলিয়ায়। এবার দ্বাদশ সম্মেলন দিল্লিতে। ভারতের সভাপতিত্বে আগামী অক্টোবর মাসে বসতে চলেছে ‘ব্রিকস পার্লামেন্টারি ফোরামে’র বৈঠক। দুদিন ব্যাপী ওই সম্মেলন হবে সংসদ ভবনে। আগামী ২৬ এবং ২৭ অক্টোবর। তার জন্য সংসদ ভবনে শুরু হয়েছে প্রস্তুতি। নতুন এবং পুরানো দুই সংসদ ভবনেই বসবে সম্মেলনের বিভিন্ন অধিবেশন। মূল থিম হল, ‘ফস্টারিং পার্লামেন্টারি ডায়লগ: পার্টনারশিপ ফর পিপল সেন্ট্রিক ডেভলপমেন্ট।’  ব্রাজিল, রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকার মতো মূল দেশগুলির পাশাপাশি মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরানের মতো দেশগুলির সংসদের স্পিকাররাও আসছেন। ওই সম্মেলনের নেতৃত্ব দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সংসদীয় প্রক্রিয়ায় বিভিন্ন দেশের জনগণের জন্য কী ভাবনা, পরিকল্পনা, ভবিষ্যৎ উদ্যোগ—এসব নিয়ে আলোচনা হবে বলেই জানা গিয়েছে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও হবে আলোচনা। প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, ব্রিকস দেশগুলির ম঩ধ্যে সমন্বয় আরো শক্তিশালী করার মতো বিষয় নিয়েও চর্চা হবে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ