Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

৫ টিম বানিয়ে বেঞ্চের শক্তি প্রদর্শন বোর্ডের

একমাত্র ভারতই পারে টেস্ট, ওডিআই ও টি-২০’তে একই সময়ে আলাদা আলাদা টিম নামাতে পারে। এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছিলেন মিচেল স্টার্ক।

৫ টিম বানিয়ে বেঞ্চের শক্তি প্রদর্শন বোর্ডের
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: একমাত্র ভারতই পারে টেস্ট, ওডিআই ও টি-২০’তে একই সময়ে আলাদা আলাদা টিম নামাতে পারে। এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছিলেন মিচেল স্টার্ক। তবে তাঁকে ভুল প্রমাণিত করল বিসিসিআই। ২২ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পাঁচটি প্রতিযোগিতা খেলবে টিম ইন্ডিয়া। আর তার জন্য তিনটি নয়, ৬৯ জন ক্রিকেটারকে নিয়ে পাঁচটি দল গড়ে তাক লাগিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড।

Advertisement

২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচ রয়েছে। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই এবং টি-২০ সিরিজ। প্রায় একই সঙ্গে চলবে এশিয়ান গেমস। পাশাপাশি অস্ট্রেলিয়া এ দলের সঙ্গে খেলা আছে। এছাড়া রয়েছে ইরানি কাপও। গতবারের রনজি চ্যাম্পিয়ন জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারত একাদশ। মোট ১৫টি ভেন্যুতে খেলাগুলি হবে। উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের পাওয়ার হাউস ভারত। শক্তিশালী সিস্টেম থেকে বহু প্রতিভা ধারাবাহিকভাবে উঠে আসছে। ফলে ক্রমাগত বাড়ছে টিম ইন্ডিয়ার বেঞ্চ স্ট্রেংথ। কোনো কোনো ক্রিকেটার একাধিক টিমে সুযোগ পেয়েছেন। যেমন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ও টি-২০ সিরিজ— দুটোতেই আছেন নীতিশ রেড্ডি ও কুলদীপ যাদব। তবে অধিকাংশ ক্রিকেটারই জায়গা পেয়েছেন স্রেফ একটি টিমেই। আসলে কোনো একটি টুর্নামেন্টের সঙ্গে অন্য আসরের দল নিয়ে যাতে সমস্যা দেখা না দেয় সে জন্যই বোর্ডের এমন অভিনব পদক্ষেপ। পাশাপাশি এর ফলে, নতুনরাও সুযোগ পাবেন যোগ্যতা প্রমাণের।

Advertisement
সম্পর্কিত সংবাদ