বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর শুভ সূচনা হল সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘তব জয়গানে ২৫’ শীর্ষক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এদিন মঞ্চে পরিবেশিত হয় মহিষাসুরমর্দিনী। অংশগ্রহণ করেন ৩৫ জন শিল্পী। অনুষ্ঠানের শুরুতেই ছিল শত কণ্ঠে আবাহনী। এরপর ছিল পুজোর গানের বৈঠকী আড্ডা। অংশগ্রহণে ছিলেন বিদুষী হৈমন্তী শুক্লা, শ্রাবণী সেন, অলোক রায়চৌধুরী, শোভন গঙ্গোপাধ্যায় এবং পৌষালী। এরপর সৃজন ও মৌনিতার যৌথ উপস্থাপনায় ছিল ‘দুর্গোৎসব’।



