Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঠাকুর রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি পালিত

বৃহস্পতিবার রাজ্যজুড়ে পালিত হল রামকৃষ্ণদেবের ১৯১তম শুভ আবির্ভাব তিথি। এই উপলক্ষ্যে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ সহ রামকৃষ্ণদেবের পদধূলিধন্য বিভিন্ন পীঠস্থানে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঠাকুর রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি পালিত
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: বৃহস্পতিবার রাজ্যজুড়ে পালিত হল রামকৃষ্ণদেবের ১৯১তম শুভ আবির্ভাব তিথি। এই উপলক্ষ্যে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ সহ রামকৃষ্ণদেবের পদধূলিধন্য বিভিন্ন পীঠস্থানে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুড় মঠে ভোরে মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর বেদপাঠ, স্তবগান ও কীর্তনের মুখরিত হয় মঠ প্রাঙ্গণ। মঠের সন্ন্যাসী মহারাজদের নেতৃত্বে ঠাকুরের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা বের হয়। সকাল থেকেই ভক্তদের ভিড় জমে মা সারদা ও স্বামী বিবেকানন্দের মন্দিরে। দিনভর বিশেষ পুজো, হোম, কথামৃত পাঠ, ভক্তিগীতি, ধর্মসভা ও সন্ধ্যারতির আয়োজন করা হয়। ধর্মসভায় বক্তব্য রাখেন মঠের সন্ন্যাসীরা। এদিন দক্ষিণেশ্বরেও দিনভর ছিল নানা অনুষ্ঠান। সেখানেও নামে ভক্তদের ঢল।

Advertisement
সম্পর্কিত সংবাদ