Bartaman Logo
৯ জুন, ২০২৬

সেপ্টেম্বরে বিদায় নিচ্ছে বায়ুসেনার ‘ওয়ার্ক হর্স’ মিগ-২১ ফাইটার জেট

কার্যকালের মেয়াদ ফুরোচ্ছে মিগ-২১য়ের। ভারতীয় বায়ুসেনার ‘ওয়ার্ক হর্স’ নামে পরিচিত যুদ্ধবিমানগুলির কার্যকাল শেষ হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই।

সেপ্টেম্বরে বিদায় নিচ্ছে বায়ুসেনার ‘ওয়ার্ক হর্স’ মিগ-২১ ফাইটার জেট
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কার্যকালের মেয়াদ ফুরোচ্ছে মিগ-২১য়ের। ভারতীয় বায়ুসেনার ‘ওয়ার্ক হর্স’ নামে পরিচিত যুদ্ধবিমানগুলির কার্যকাল শেষ হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই। মিগ-২১ এর জায়গা পূরণ করবে তেজস এমকে১এ যুদ্ধবিমানগুলি। 

Advertisement

এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার কাছে ৩৬টি মিগ-২১ রয়েছে। একসময় যে সংখ্যাটা ছিল ৯০০ । তার মধ্যে ৬০০টি তৈরি হয়েছিল এই দেশের মাটিতেই। ১৯৬৩ সালে প্রথমবার পরীক্ষামূলক ভাবে ভারতের হাতে এসেছিল মিগ-২১। তারপর থেকে কার্যত বায়ুসেনার মেরুদণ্ড ছিল এই যুদ্ধবিমান। বিংশ শতাব্দীর প্রথম দশকের মাঝামাঝি পর্যন্ত আকাশে ছিল মিগের রাজত্ব। পরে সেই জায়গা ধীরে ধীরে দখল করে নেয় সুখোই এসইউ-৩০এমকআই। 
অক্টোবর ২০২৩ সালে শেষবার ভারতের আকাশে ওড়ে ৪ নম্বর স্কোয়াড্রনের মিগ-২১। রাজস্থানের বারমেরের আকাশে এটিই ছিল ‘ফেয়ারওয়েল ও থ্যাঙ্ক ইউ’ উড়ান। বহুদিন পাক সীমান্তে ভারতকে সুরক্ষা দিয়েছে বিমানগুলি। বায়ুসেনা প্রধান এয়ারমার্শাল ভি আর চৌধুরী তখনই জানিয়েছিলেন, ২০২৫ সালের মধ্যে মিগের যাত্রা শেষ হবে।’ মিগের সাফল্যের খতিয়ান দীর্ঘ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে কার্গিলের পারেশন সফেদ সাগর। সিয়াচেনের অপারেশন মেঘদূত থেকে বালাকোটের এয়ারস্ট্রাইক। মিগ-২১ স্কোয়াড্রনের সাফল্য ঈর্ষণীয়। এমনকী অভিনন্দন বর্তমানের যুদ্ধবিমানটিও ছিল মিগ ২১। তবে গত কয়েকবছর ধরে একের পর দুর্ঘনার মুখে পড়েছে মিগ-২১ বিমানগুলি।

সম্পর্কিত সংবাদ